এমপি পুত্র রনিকে আবারো রিমান্ডে চায় পুলিশ

আপডেট : ২৮ জুন ২০১৫, ১৫:১৬
 
রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় এমপিপুত্র বখতিয়ার আলম রনিকে আরো সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আমিনুল হকের আদালতে এই আবেদন করা হয়।
 
এর আগে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড শেষে আজ  েআদালতে রনিকে হাজির করা হয়। বিকেলে রিমান্ড বিষয়ে শুনানি হবে।
 
গত ২৪ জুন এমপি ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে রনিকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নেয় ডিবি। এর আগে ৯ জুন রনিকে প্রথম দফায় চার দিনের রিমান্ড দিয়েছিল আদালত।
 
গত ১৩ এপ্রিল রাতে নিউ ইস্কাটন রোডে প্রাডো গাড়ি থেকে রনি এলোপাতাড়ি গুলি ছুড়লে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেলে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যান। এ ঘটনায় ১৫ এপ্রিল রাতে রমনা থানায় মামলা করেন হাকিমের মা মনোয়ারা বেগম। এ ঘটনায় ৩১ মে বখতিয়ার ও তার গাড়িচালক ইমরান ফকিরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।