নিউইয়র্কের কারাগার পলাতক দ্বিতীয় আসামি গ্রেফতার

আপডেট : ২৯ জুন ২০১৫, ১২:২৯
 
নিউইয়র্কের কারাগার থেকে পালানো দ্বিতীয় আসামি ডেভিড সোয়েত (৩৫) গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত হত্যাকারী সোয়েতকে দুইবার গুলি করেছে পুলিশ। তাকে কানাডার সীমান্দের কাছ থেকে গ্রেফতার করা হয়।
 
সোয়েতের সঙ্গে রিচার্ড ম্যাট (৪৯) কারাগার থেকে পালিয়েছিল। তিনি শুক্রবার পুলিশের গুলিতে মারা যান।
 
তিন সপ্তাহ আগে এই দুই হত্যাকারী ডানেমোরার কারাগারে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পালিয়ে যায়।
 
সোয়েত ধরা পড়ার পর নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কেমো বলেন, অবশেষে ভয়ানক অবস্থার শেষ হয়েছে। সূত্র: বিবিসি।