জেলার আড়াইহাজার উপজেলার শীর্ষ মানবপাচারকারী ইলিয়াসকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সাতদিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম শফিকুল ইসলামের আদালতে সোমবার দুপুরে ইলিয়াসকে হাজির করা হয়। আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করে।
এর আগে গত শনিবার রাতে ইলিয়াসকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আড়াইহাজার থানার এসআই মনির শেখ জানান, উপজেলার পাঁচগাঁও চরপাড়া গ্রামের শীর্ষ মানবপাচারকারী ইলিয়াস দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াতে লোক পাচার করে আসছিলেন। তার পাচারের শিকার পশ্চিম সরাবদী গ্রামের আবুল কালাম ও সিরাজ মিয়া দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। এছাড়া পাচারকৃত অনেকের কাছ থেকে তিনি মুক্তিপণ আদায় করেছেন বলেও অভিযোগ রয়েছে।
