ঝিনাইদহ শহরের মডার্ন পাড়া এলাকায় তরিকুল ইসলাম ( ২৫ ) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
নিহত তরিকুল শহরের ব্যাপারি পাড়ার আব্দুল মজিদের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগ পৌর কমিটির সদস্য ছিলেন।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, তরিকুল ইসলামকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে দুর্বৃত্তরা। পরে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু জানান, নিহত তরিকুল স্বেচ্ছাসেবক লীগ পৌর কমিটির সদস্য ছিলেন।
