স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ৩০ জুন ২০১৫, ২১:২১
জেলার লাকসাম উপজেলায় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে নুরুজ্জামান (২৬) নামে এক যুবককে গ্রেফতার পুলিশ। মঙ্গলবার দুপুরে পৌর শহরের ভোজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার ভোজপাড়া এলাকার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীকে গত ২০ জুন গভীর রাতে ঘরে ডুকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় চাচাতো ভাই নুরুজ্জামান। ওইদিন স্কুলছাত্রীর পরিবারের কেউ বাড়িতে ছিলো না বলে জানা গেছে। এ ঘটনার পরদিন সকালে ওই ছাত্রী তার মাকে ঘটনাটি জানায়। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে লাকসাম থানায় মামলা করেন।
 
পুলিশ মঙ্গলবার দুপুরে নূরজ্জামানকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।
 
লাকসাম থানার এসআই সুলতান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।