নোটিস

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৯:০০

 

পারসোনা মান্থ

৮ মার্চ বিশ্ব নারী দিবস এবং ৯ মার্চ ২২তম বর্ষপূর্তি উপলক্ষে সৌন্দর্যসেবা প্রতিষ্ঠান পারসোনা দিয়েছে আকর্ষণীয় অফার। পুরো মার্চজুড়ে নারী দিবস উপলক্ষে রাখা হয়েছে  সেলিব্রিটিং উইমেনহুড প্যাকেজ। এসব প্যাকেজে পাওয়া যাবে বাড়তি সৌন্দর্যসেবা প্রাপ্তির সুযোগ। ৯ মার্চ প্রতিষ্ঠানটির জন্মদিন উপলক্ষে ‘পারসোনা ডে’র আয়োজন করা হয়েছে। এই দিন প্রতি চার ঘণ্টা পর পর অর্থাত্ দুপুর ১২টা, বিকেল ৪টা ও রাত ৮টায় গ্রাহকদের মধ্য থেকে র্যাফেল ড্রর মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে। নির্বাচিতরা পাবেন আকর্ষণীয় সব পুরস্কার। এ ছাড়া এক হাজার টাকার ওপরে সার্ভিস নিলে থাকছে নানা ধরনের গিফট অফার। এই সুবিধা পাওয়া যাবে পারসোনার সব আউটলেটে।

 

 

রঙ বাংলাদেশ

৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয়। রঙ বাংলাদেশও নারীর প্রতি শ্রদ্ধা জানাতে চায় তাদের সৃজনে, তাদের আয়োজনে। স্মরণ করতে চায় নারীর অবদান বিনম্র শ্রদ্ধায়। সেজন্য এই দিবস উপলক্ষে আট দিন (১-৮ মার্চ-২০১৯) পর্যন্ত অনলাইনে থাকছে ১০% বিশেষ মূল্যছাড় । রঙ বাংলাদেশের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে যে কোনো পণ্য কিনলেই এই বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। রঙ বাংলাদেশ-এর প্রতিটি আউটলেটে নারীর নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ-ওড়না, সিঙ্গল কামিজ, সিঙ্গেল ওড়না, ফতুয়া, কুর্তি, ব্লাউজ, গহনা, মগ প্রভৃতি।

 

বিশ্বরঙ

বিশ্বের যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণকর অর্ধেক তার নারী অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলাম-এর এই ভাবনায় অনুপ্রাণিত হয়ে আসছে ৮ই মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে বিশ্বরঙ করেছে তার সকল শো-রুমে বিশেষ আয়োজন। বিশ্ব নারী দিবস উপলক্ষে বিশ্বরঙ নারীদের পাশাপাশি পুরুষদের জন্য করেছে বিশেষ আয়োজন। নারী দিবস উপলক্ষে বিশ্বরঙ বেগুনি রঙকে প্রাধান্য দিয়েছে শাড়ি, কামিজ এবং পাঞ্জাবিতে।

 

বেইলী রোডে হিজাব বুকের তৃতীয় শাখা

 

ফ্যাশন ব্র্যান্ড হিজাব বুক তাদের তৃতীয় শাখা খুলেছে বেইলী রোডের সিরাজ ক্যাপিটাল সেন্টারে। গত ১ মার্চ বিকেলে নতুন এ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজাব বুকের কর্ণধার নিউমা নাহারসহ প্রতিষ্ঠানটির ক্রেতা ও সুধীজন। এখানে রয়েছে ফ্যাশনেবল হিজাব, আভায়া, কেভ, গাউন, স্কার্ফ, কোটিসহ হিজাব ফ্যাশনের নানা অনুষঙ্গ।

 

অলিম্পিয়া প্যালেসের উদ্বোধন

 

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে অলিম্পিয়া হোল্ডিংসের অলিম্পিয়া প্যালেসের আনুষ্ঠানিক উদ্বোধন। এ উপলক্ষে ধানমন্ডি অলিম্পিয়া রেস্টুরেন্টে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিয়া গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জামিল  উদ্দিন, ভাইস চেয়ারম্যান আরিফ উদ্দিন, এমডি শাকিল উদ্দিন এবং সিইও ইয়াসির রেজা চৌধুরী। প্রত্যেকেই অলিম্পিয়া হোল্ডিংয়ের পক্ষ থেকে অলিম্পিয়া প্যালেসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ঢাকার অদূরে সাভার ক্যান্টনমেন্টে অলিম্পিয়া হোল্ডিং নির্মাণ করছে চার তারকা হোটেল। এ অনুষ্ঠানের মাধ্যমে এই হোটেলের মূল্যবান ক্রেতাদের সম্মাননা জানানো হয়। আগামী ২০২৩ সাল নাগাদ হোটেলের মালিকানাসহ সাব কবলায়  ক্রেতাদের অংশ বুঝিয়ে দেওয়া হবে।

 

পণ্যবিডি ইলেকট্রনিক্স

 

গত ১ মার্চ রাতে রাজধানীর শেওড়াপাড়ার একটি অভিজাত রেস্তোরাঁয় পেন্টানিক ব্র্যান্ডের  ৬৫ ইঞ্চি টিভির মোড়ক উন্মোচনে দেশের গুণীজনদের অংশগ্রহণে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ আত্মপ্রকাশ ঘটে। এসময় উপস্থিত ছিলেন পণ্যবিডি ইলেকট্রনিক্সের ফাউন্ডার অ্যান্ড সিইইউ মুহা. রাকিবুল ইসলাম এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোরিয়ার অন্যতম সফল নারী টেক উদ্যোক্তা ও সুমাইয়া টেক-এর কর্ণধার রিপা আর জাহান। পণ্যবিডি একটি অনলাইন প্রতিষ্ঠান, যেখান থেকে ক্রেতা ঘরে বসে পণ্য ক্রয় করতে পারবেন।