ভারতের মহারাষ্ট্রে সেনাবাহিনীর একটি অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণ কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। খবর এনডিটিভির।
এনডিটিভির খবরে বলা হয়, আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭ টায় ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। অস্ত্রভাণ্ডারটির বাইরে একটি মাঠে পুরোনো বোমা নিষ্ক্রিয় করছিল একদল কর্মী। বিস্ফোরণে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হওয়া দুইজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।
সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারটি নাগপুর থেকে ৮০ কিলোমিটার দূরে ওয়ারদা জেলায় অবস্থিত।
ইত্তেফাক/এসআর
