পল্টনে আবাসিক হোটেল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৩ জুলাই ২০১৫, ১৫:৩৯
 
রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর হোটেল ক্যাপিটাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
পুলিশ জানিয়েছে, হোটেলর নিবন্ধন খাতা অনুযায়ী নিহত ব্যক্তির নাম কামাল উদ্দিন (৬০)। বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। তার বাবার নাম সৈয়দ আহমেদ।
 
পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান, কামাল ৫ মার্চ থেকে ঐ হোটেলে থাকছিলেন। সকালে কক্ষ না খোলায় হোটেল কর্মচারীদের সন্দেহ হয়। পরে তাদের খবর পেয়ে পুলিশ গিয়ে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় কামালের লাশ উদ্ধার করে।