ঢাকার কমলাপুর রেল স্টেশন এলাকায় একটি নার্সারির ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, রেল মসজিদের পাশে ঐ নার্সারিতে একটি গাছে লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। তার পরণে লুঙ্গি ও গেঞ্জি ছিল।
তিনি বলেন, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা মনে হচ্ছে। তার নাম-পরিচয় কেউ জানাতে পারছেন না।
