আদমদীঘিতে হেরোইন উদ্ধার, গ্রেফতার ২

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ১৩:৪৮
 
বগুড়ার আদমদীঘিতে গত শুক্রবার প্রায় সাড়ে ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ সময় শামীম ও মাসুদ রানা নামে দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
 

জানা যায়, সান্তাহার মাদকদ্রব্য অধিদফতরের সার্কেল মনিরুজ্জামান ও তার সঙ্গীয় র্ফোস নিয়ে গত শুক্রবার বগুড়া-নওগাঁ মহাসড়কে বাস তল্লাসী করে চাপাইগবাবগঞ্জ জেলার হরিসপুর এলাকার মাজদার আলীর ছেলে মাসুদ রানার নিকট থেকে ১ শত গ্রাম ও নওগাঁর মুক্তারপুর এলাকার দুলাল হোসেনের ছেলে শামীমের নিকট থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাদের গ্রেফতার করেন।