ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ১৮:২৪
জেলার রাজীবপুর উপজেলাধীন ব্রহ্মপুত্র নদী থেকে আট বছর বয়সী এক অজ্ঞাত পরিচয়ের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার কোদালকাটি ঘেষে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
 
জানা গেছে, এলাকাবাসী ওই নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে।

 

রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল ইসলাম জানান, ভারতের আসাম থেকে লাশটি ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।