যশোরে চাঁদার দাবিতে ধর্ষণ-নগ্ন ছবি ধারণ দুর্বৃত্তদের

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ২০:০৫
যশোরে চাঁদার দাবিতে এক বাড়িতে হানা দিয়ে দুর্বৃত্তরা এক কিশোরীকে ধর্ষণ এবং বাড়ির সদস্যদের নগ্ন করে ছবি তুলেছে। একই সাথে তারা বাড়ির সদস্যদের জিম্মি করে টাকা, এটিএম কার্ড, মোটরসাইকেল, ব্যাংকের কাগজপত্র নিয়ে গেছে। পরে লজ্জা ঢাকতে ওই কিশোরী আত্মহত্যার চেষ্টা করেছে।
 
শহরের সিটি কলেজপাড়ার ফজলুল হক বাবুর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
 
এ ঘটনার পর ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী জানান, বাড়ির লোকজন এবং চিকিৎসাধীন মেয়ের সাথে কথা বলে পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে।