পল্লবীর স্বেচ্ছাসেবক লীগ নেতা আমান গ্রেফতার

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ২০:৫৩
 
রাজধানীর পল্লবী এলাকার টপ টেরর স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আমানউল্ল্যাহ গ্রেফতার হয়েছে। পল্লবী থানা পুলিশ  শনিবার দুপুরে সিরামিক এলাকা থেকে গ্রেফতার করে।
 
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন ফকির জানান, আমানউল্ল্যাহ পল্লবী এলাকার টপটেরর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন,চাঁদাবাজিসহ ৬টি মামলা রয়েছে। পুলিশ দীর্ঘদিন থেকে খুঁজছিল।  তার অপর সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।