না.গঞ্জে ছিনতাইয়ের টাকাসহ আটক ২

আপডেট : ০৫ জুলাই ২০১৫, ১৬:১৩
 
সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকাতে রবিবার দুপুরে দুইজন ছিনতাইকারীকে ছিনতাইকৃত এক লাখ টাকাসহ আটক করেছে পুলিশ। একজন ঠিকাদারের কাছ থেকে ওই টাকা ছিনতাই করে পালানোর সময়ে তাদের দুইজনকে আটক করা হয়।
 
আটকৃকতরা হলো রফিকুল ইসলাম মনির (৩৮) ও ফরিদ হোসেন (৪০)। তারা দুইজনই চিহ্নিত ছিনতাইকারী জানিয়েছে পুলিশ।
 
অভিযানের নেতৃত্ব দেওয়া ফতুল্লা মডেল থানার এএসআই সামসুজ্জামান জানান, সোহেল নামের গার্মেন্ট প্রতিষ্ঠানের ঠিকাদার  দুপুরে সদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা হতে এক লাখ টাকা নিয়ে বন্ধু পরিবহনের একটি বাসে চড়ে শিবু মার্কেট এলাকায় আসে। তখন ফরিদ ও মনির মিলে সোহেলের কাছ থেকে ১লাখ টাকা ছিনতাই করে নিয়ে পালানোর সময়ে লোকজনদের সহায়তায় পুলিশ দুইজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে ছিনতাইয়ের এক লাখ টাকা উদ্ধার করা হয়।