ফরিদপুরে ডাকাত সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৬ জুলাই ২০১৫, ১০:০৭
 
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাটখোলা গ্রামে ডাকাত সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজনের নাম পরিচয় জানা যায়নি।
 
জানা গেছে, সম্প্রতি হাটখোলা গ্রামে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় গ্রামবাসী পালাক্রমে রাতে পাহারার ব্যবস্থা করেন। গতকাল রাত ৯টার দিকে মোটর সাইকেল যোগে ৩ জন ওই গ্রামের মধ্য দিয়ে যেতে গেলে পাহারার দায়িত্বে থাকা লোকজন তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেন। এসময় তারা দুটি রাম দা দিয়ে পাহারার দায়িত্বে থাকা লোকজনকে হুমকি দিলে গ্রামবাসী তাদের পিটিয়ে হত্যা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ওই গ্রাম থেকে নিহতদের লাশ উদ্ধার করে বোয়ালমারী হাসপাতালে নিয়ে যায়।