নরসিংদীর মনোহরদীতে ফেরদৌসী বেগম (২৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ডোমনমারা গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ফেরদৌসী ডোমনমারা গ্রামের শ্যামল মিয়ার স্ত্রী। তার ৭ বছর ও ৫ বছরের দুটি সন্তান রয়েছে।
মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ নিহতের স্বামীর বাড়ি সংলগ্ন ধান ক্ষেত থেকে গলাকাটা মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে সন্ধ্যার আগে কাঁচি দিয়ে দুর্বৃত্তরা ফেরদৌস বেগমকে গলা কেটে হত্যা করেছে। হত্যার রহস্য উদঘাটন করতে শ্যামল মিয়াকে পুলিশি হেফাজতে আনা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
