চাঁদপুরে ট্রাক্টরের ধাক্কায় কিশোর নিহত

আপডেট : ০৬ জুলাই ২০১৫, ১২:৫৭
 
চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মিঠু নামে এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় তার বাবা-মাসহ আরো তিনজন আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাকিলা বাজার সংলগ্ন গোগরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিঠু উপজেলার উচ্চঙ্গা মজুমদার বাড়ির সালেহ আহম্মদের ছেলে।
 
হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানিয়েছে, রাতে চাঁদপুর থেকে আসা ট্রাক্টরটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার আরোহী মিঠু ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
 
তিনি আরো জানান, ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।