পেঁয়াজের বস্তায় ইয়াবা, আটক ২

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ১৪:২৫
 
কক্সবাজারের টেকনাফে পেঁয়াজের বস্তার ভেতরে করে পাচার করার সময় এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়ক হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে থেকে এই ঘটনা ঘটে।
 
আটককৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া গ্রামের নুর আহমদের ছেলে রুবেল (২২) ও পূর্ব পানখালী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে হাসান আহমদ(২৬)।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেছেন, সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের ফাঁড়ির সামনের টমটম গাড়িতে তল্লাশি চালিয়ে পিঁয়াজের বস্তার ভেতর থেকে এক হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুই পাচারকারীকে আটক করে।
 
তিনি আরো বলেন, আটককৃতদের থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।