পুঁজিবাজারে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ১৮:১৭
 
 
 
পুঁজিবাজারের সূচকে মঙ্গলবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বেড়েছে লেনদেনও। বাজার সংশ্লিষ্টরা বলছেন—টানা তিন কর্মদিবস দরপতনের ফলে কিছু কোম্পানির শেয়ারদর কমে যাওয়ায় বিনিয়োগকারীদের শেয়ার কেনার আগ্রহ বেড়েছে। এতে স্বাভাবিকভাবেই বাজারে বিনিয়োগকারীদের ক্রয়ের চাপ বেড়েছে, যা সূচক ও লেনদেন বৃদ্ধিতে সহায়তা করেছে।
 
তথ্যে দেখা গেছে—ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৯ কমে ৪ হাজার ৫২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ২ বেড়ে ১ হাজার ৭৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪২৩ কোটি ৩১ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৪৪ কোটি ৯১ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দর। 
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১০২ বেড়ে ১৪ হাজার ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৯ কোটি ৫৯ লাখ টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে ৪ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের।