মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার চাকমারকুল ইউনিয়নের মাদ্রাসা গেইট সংলগ্ন ওই সড়কে এ ঘটনা ঘটে। নিহত মো. জাহেদ (২০) কক্সবাজার সদর উপজেলার পিএম খালী ইউনিয়নের উত্তর পাতলী এলাকার মৃত হাফেজ আহমদের ছেলে। তিনি কক্সবাজার সিটি কলেজের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী চাকমারকুল মাদরাসা গেট এলাকার বাসিন্দা শফিউল আমিন জানান, মঙ্গলবার বিকালে মোটরসাইকেল আরোহী জাহেদ কলঘর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বিকাল চারটা ২০ মিনিটের দিকে ওই মহাসড়কের ঘটনাস্থলে মোটরসাইকেলটির সঙ্গে পিকাপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নিহত হন। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা পিকাপ গাড়িটি আটক করেছে।
তিনি আরো জানান, কক্সবাজার হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
