ইরাকে জঙ্গি সংগঠন আইএসের (ইসলামিক স্টেট) ২৪ জঙ্গির মৃত্যুদণ্ডের রায় দিয়েছে দেশটির একটি আদালত। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের জুনে তিরকিতে জঙ্গি হামলায় এক হাজার ৭০০ সেনা নিহত হয়েছিলেন। এদের মধ্যে বেশিরভাগ ছিল শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্য।
পরবর্তীতে আইএস অনলাইনে এই নৃশংসতার ছবি ও ভিডিও প্রকাশ করে।
গত মার্চে তিরকিত পুনরুদ্ধারের পর সরকারি বাহিনী নৃশংসতার সাথে জড়িত সন্দেহে বহু মানুষকে গ্রেফতার করে।
হত্যা ও জঙ্গি সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে বুধবার বাগদাদের আদালত ২৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। তবে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেছে। সূত্র: বিবিসি।
