গ্রিসের ঋণ পুনর্বিন্যাসের পক্ষে আইএমএফ প্রধান

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ১১:১১
 
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লেগার্দ বলেছেন, গ্রিসের ঋণ পুনর্বিন্যাস করা প্রয়োজন। এর আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যাক লিউ বলেছিলেন, গ্রিসের ঋণে ছাড় দেয়া প্রয়োজন, কারণ ইউরো থেকে গ্রিসের বের হয়ে যাওয়া বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।
 
তবে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল বারবার বলে আসছেন, ছাড় দেয়ার সুযোগ নেই। এটি ইউরোপিয় ইউনিয়নের চুক্তির পরিপন্থী।
 
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের কাছে গ্রিসের প্রায় আড়াই হাজার কোটি ডলারের ঋণ রয়েছে। তবে এর ত্রিশ হাজার কোটি ডলার ঋণের অধিকাংশই ইউরোজোন দেশগুলোর কাছ থেকে নেয়া।
 
ঋণ সংকট সমাধানে ইউরোজোনের প্রস্তাব ‘না’ ভোটে বর্জনের পর গ্রিসকে নতুন একটি প্রস্তাব দেবার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইউরোজোন।
 
খবর বিবিসি বাংলা অনলাইনের।