মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক ৪২০ কোটি টাকার লেনদেন

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ১৩:৩১

গত মে মাসে মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছে দৈনিক গড়ে ৪২০ কোটি পাঁচ লাখ টাকা। এসময় দিনে গড় লেনদেন হয় তিন লাখ ১৮ হাজারেও বেশি। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-মে মাসের পর্যালোচনা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
 

প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি লেনদেনের গড় পরিমাণ থাকছে এক হাজার ৩২০ টাকা। এপ্রিলের তুলনায় মে মাসে সামগ্রিকভাবে মোবাইলে লেনদেন বেড়েছে গড়ে ৬ দশমিক ৪৫ শতাংশ। এপ্রিলে প্রতিদিন গড় লেনদেন ছিল ৩৯৪ কোটি ৫৮ লাখ টাকা।
 

এপ্রিল মাসে সব মিলে লেনদেন হয় ১১ হাজার ৮৪০ কোটি টাকা। অন্যদিকে মে মাসে লেনদেনের পরিমাণ ১২ হাজার ৬০০ কোটি টাকা অতিক্রম করেছে।