জিএসপির বিদেশি উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ২০:২৯
 
সব শেয়ার বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জিএসপি ফিন্যান্সের প্রাতিষ্ঠনিক উদ্যোক্তা ইন্টারফক্স হোল্ডিংস লিমিটেড। ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রি সম্পন্ন করবে। ডিএসই এ তথ্য জানিয়েছে।
 
জানা গেছে—বর্তমানে জিএসপি ফিন্যান্সের ৫ লাখ ২৩ হাজার ৭০১টি শেয়ার আছে ইন্টারফক্সের কাছে। যার সবই বিক্রি করা হবে।
 
শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০৪ কোটি ৬৩ লাখ টাকা। রির্জাভে আছে ১৯ কোটি ৯৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০  কোটি ৪৬ লাখ ৩২ হাজার ৬৯৫। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে ৫৮ দশমিক ৭৯ শতাংশ, ৪ দশমিক ৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৫ দশমিক ৬৯ শতাংশ শেয়ার।