বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

আপডেট : ১০ জুলাই ২০১৫, ১১:২৪
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় মানিক হোসেন (৩২) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে নিহত মানিক হোসেনের বাড়ি মানিকগঞ্জ জেলায়।
 
জানা গেছে, রাজ্জাক মোড়ে একটি থেমে থাকা ট্রাককে ঢাকাগামী অপর একটি ট্রাক পেছন দিকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের হেলপার মানিক হোসেন চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
 
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।