পশ্চিম বড়ঘোনায় সচেতনতামূলক সভা

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২১:৪০

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

সোমবার দুপুরে বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা জনকল্যাণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। সমিতির সভাপতি এমএ মালেক মানিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার ওসি মো. কামাল হোসেন, সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস এবং স্থানীয় সমাজ সেবক আমির হোসেন। বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল মতলব কালু, শাহ মোহাম্মদ শফি উল্লাহ, সমিতির সহ-সভাপতি মো. ফারুক, সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ প্রমুখ।