সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার। এই সরকার সকল ধর্মের সমান অধিকার নিশ্চিতসহ ব্যাপক স্বাধীনতা দিয়েছে।
রবিবার রাতে সীতাকুণ্ডে চার দিনব্যাপী শিব চতুর্দশী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলে। মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। স্রাইন কমিটির সভাপতি অ্যাডভোকেট সাধনময় ভট্টাচার্যের সভাপতিত্বে এবং বিশ্ব বৈদিক সম্মেলন উদযাপন পরিষদের চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য্য ও সদস্য সচিব রত্নেদু ভট্টাচার্য্যের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এবং সীতাকুণ্ড স্রাইন কমিটির প্রশাসক মো. ইসমাইল হোসেন, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমত্ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ, যশোর জেলা মহিলা পরিষদের সভাপতি তন্দ্রা ভট্টাচার্য, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ দে, স্রাইন কমিটির সাবেক সভাপতি সুভাষ চন্দ্র লালা, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি এম সেকান্দার হোসাইন প্রমুখ।
