কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটির আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১১ জুলাই ২০১৫, ১৫:৫০

রাজধানীর শান্তিনগরে কর্ণফুলী গার্ডেন সিটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দমকল বাহিনীর সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা মনির হোসেন এ তথ্য জানিয়েছেন।
 

শনিবার সকাল ৯টা ৭ মিনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে উল্লেখ করে তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। কর্ণফুলী গার্ডেন সিটির একটি ফুডকর্নারে এই অগ্নিকান্ডে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয় বলে প্রাথমিকভাবে জানানো হয়।
 

মনির হোসেন আরো বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীর ৭টি ইউনিট পৌঁছে এবং ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটের বাইরে থেকে আগুন দেখা না গেলেও ভেতর থেকে ধোঁয়া বের হলে খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।