রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ ব্যবসায়ী মমিন বক্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে কালশী নতুন রাস্তার ঢাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতদের স্বজনদের ভাষ্য, মমিন রড-সিমেন্টের ব্যবসা করতেন। গত ৮ জুলাই মোহম্মদপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
পল্লবী থানা সূত্রে জানা গেছে, সকালে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
