ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন রবিবার ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।
রাজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫৫৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই বাজারের সার্বিক মূল্য সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ৬১৫ পয়েন্ট।
এদিকে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে ১৩৮টির দর বেড়েছে, কমেছে ১৩৮টির। আর অপরিবর্তিত ছিল ৩৪টির শেয়ার দর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসপিআই এদিন ২৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২০১ পয়েন্ট হয়েছে। হাতবদল হয়েছে ৪৬ কোটি টাকার শেয়ার।
সিএসইতে এদিন ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১১৭টি এবং অপরিবর্তিত ছিল ৩৩টির দাম।
ঈদের ছুটিতে বুধবার থেকে পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।
