২০১৩-১৪ অর্থবছরে জেলা পর্যায়ে উৎপাদন খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রদানকারীর পুরস্কার পেয়েছে প্রাণ ডেইরী লিমিটেড। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালকস(হিসাব) চৌধুরী আতিউর রসুল এর হাতে সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা পদক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ও এফবিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুব আহমেদ।
উৎপাদন, সেবা ও ব্যবসায় - এই তিন ক্যাটাগরিতে জাতীয় ও জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর প্রদানকারী প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে নির্বাচিত প্রতিষ্ঠানের নাম ঠিকানা সরকারী গেজেট বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।
