ডিএসইতে সাড়ে ৫০০ কোটি টাকার লেনদেন

আপডেট : ১২ জুলাই ২০১৫, ১৯:২৮
সপ্তাহের প্রথম কার্যদিবসে রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৫৩ কোটি টাকার বেশি  লেনদেন হয়েছে। এর আগে ২ জুলাই ডিএসইতে ৫০৪ কোটি ৬২ লাখ টাকা লেনদেন হয়েছিল। টানা টানা ৫ কর্যদিবস পর ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হলো। 
 
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদুল ফিতর উপলক্ষে বুধবার থেকে শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। ঈদের আগে শেয়ার বিক্রি করে অর্থ নগদায়নে রবিবারই হচ্ছে শেষ দিন। আর সে কারণে লেনদেনে তার প্রভাব পড়েছে। ডিএসইতে মোট ৩১০টি কোম্পানির ১২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ২০০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৫৫৩ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার ৪২৭ টাকার, যা আগের দিনের চেয়ে ৭৬ কোটি ৪৯ লাখ টাকা বেশি।
 
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৫ দশািমক ২৮ বেড়ে ৪ হাজার ৬১৫ দশমিক ২০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৫ দশমিক ৯৫ বেড়ে ১৮১১ দশমিক ২০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২ দশমিক ৫৪ বেড়ে ১১৩৬ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩১০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—এসিআই লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণ ফোন, এসিআই ফরমুলেশন, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, কেপিসিএল, ইফাদ অটোস, ইউনাইটেড এয়ারওয়েজ ও হাইডেলবার্গ সিমেন্ট।
 
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—এমবিএল ১ম মি. ফা., আরামিট সিমেন্ট, এআইবিএল ১ম ইসলামি মি. ফা., এশিয়ান টাইগার, সায়হাম কটন, এনসিসিবি মি. ফা-১, এসিআই লি., ইবিএল এনআরবি মি. ফা, ১ম প্রাইম ফাইন্যান্স মি. ফা. ও ট্রাস্ট ব্যাংক ১ মি. ফা.।
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ১৬ দশমিক ৬১ বেড়ে দিনশেষে ৮৬৪৩ দশমিক ৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৫ কোটি ৭৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।