মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২১:৫৫

মাগুরা প্রতিনিধি

সোমবার সকালে মালয়েশিয়ায় বাংলাদেশি এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি হলেন মাগুরা পৌর এলাকার আঠারখাদা গ্রামের কালা শিকদার (৪৮)। তিনি তিনদিন আগে হূদরোগে আক্রান্ত হয়েছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, কালা শিকদারের সহকর্মীরা পরিবারকে জানান, চিকিত্সাধীন অবস্থায় মালয়েশিয়ার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। কালা শিকদার কয়েক বছর আগে কাজের সন্ধানে মালয়েশিয়ায় যান।