নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
নিকলী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে অস্বাস্থ্যকর ও মেয়াদ উত্তীর্ণ অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার হোটেল-রেস্টুরেন্টে রাখার দায়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মোছাম্মত্ শাহীনা আক্তার গতকাল সোমবার ৩টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিকলী উপজেলা সদরের হাসপাতাল মোড়ের তৈয়ব আলীর খাবার হোটেলকে দুই হাজার, পুরান বাজারের কাজল সাহার রেস্টুরেন্টকে দুই হাজার, আপগেইট রেস্টুরেন্টেকে চার হাজার ও মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর এবং ভেজাল মিষ্টি রাস্তায় ফেলে দেওয়া হয়। ভোক্তা আইনে মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর এবং ভেজাল মিষ্টি রাখা, খাবার ঢেকে না রাখা, রান্নাঘরের নোংরা পরিবেশ, পামওয়েল তেল ব্যবহারসহ নানা কারণে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী হাকিম মোছাম্মত্ শাহীনা আক্তার বলেন, হোটেলগুলোকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে এর মধ্যে পরিস্থিতি পরিবর্তন না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
