ঈদ উপলক্ষে আকর্ষণীয় ও নজরকাড়া পাঞ্জাবি নিয়ে ক্রেতাদের স্বাগত জানাচ্ছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। গরম ও বৃষ্টির এই মৌসুমে আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে পাঞ্জাবির ঈদ কালেকশন। লা রিভের ঈদ পোশাক পরিকল্পনা করা হয়েছে আর্টিস্যানাল থিমের উপর ভিত্তি করে। জ্যামিতিক কাঠামো ও নান্দনিক নকশা থিমটিতে এনে দিয়েছে রাজকীয় রূপ। শুধু তাই নয়, আধুনিক ধারার শিল্পরীতি ফুটিয়ে তুলতে আকর্ষণীয় সব রঙের ব্যবহারের পাশাপাশি যোগ করা হয়েছে ফুলেল নকশা, লেইস, মসৃণ ফেব্রিক ও ভেলভেট। আর এসবই লা রিভের পোশাকে এনে দিয়েছে আভিজাত্য। উত্সবের আমেজ ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল রং, এমব্রয়ডারি, ক্র্যাফটস, অ্যাপ্লিক, এম্বেলিশমেন্ট এবং থ্রিডি ফ্লোরাল ডিজাইন। লা রিভে পাওয়া যাবে সকল মাপের পাঞ্জাবি। উত্সবের আবহে এসব পাঞ্জাবিতে হাতের কাজের পাশাপাশি রয়েছে কারচুপিসহ অন্যান্য নজরকাড়া ডিজাইন।
দেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান নিজের পছন্দের পাঞ্জাবি প্রসঙ্গে বলেন, ‘ঈদ বা উত্সবে বাঙালির প্রিয় পোশাক পাঞ্জাবি। আমার কাছে সেই সব পাঞ্জাবি ভালো লাগে যেগুলোর ডিজাইনে থাকে নান্দনিক কাজ। সেই সাথে পড়তেও যেন আরাম পাওয়া যায়। লা রিভ-এর পাঞ্জাবিতে আমার পছন্দের সবটাই খুঁজে পাই।’
