সিলেটের কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার আসামি ইসমাইল হোসেনকে (৩২) ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
মহানগর মেট্রোপলিটন-২ ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন এই রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার সকালে তাকে রিমান্ডে নেয় পুলিশ।
গত বুধবার ১৩ বছরের রাজনকে পিটিয়ে হত্যার পর নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয় পাষণ্ডরা।
এ ঘটানার পর জালালাবাদ থানা পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে। ওই থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন মামলাটির তদন্ত করছেন।
আসামিদের মধ্যে শেখপাড়া গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে মুহিত (৩৫) ও কামরুলকে (২৪) গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিরা হলেন- তাদের সহযোগী আলী হায়দার ওরফে আলী (৩৪) ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না (৪৫)।
