‘পুলিশ জীবন বাঁজি রেখে দেশকে রক্ষা করেছে’

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ১২:০৬
 
পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান বলেছেন, পুলিশ সদস্যরা দেশ রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছেন। গত ৫ জানুয়ারির পর একটি মহল দেশকে অসি’তিশীল করার জন্য মরিয়া হয়ে উঠেছিলো। কিন্তু এদেশের পুলিশ বাহিনী নিজেদের জীবন বাঁজি রেখে স্বাধীন বাংলাদেশকে রক্ষা করেছে। এজন্য অনেক পুলিশ সদস্যকে প্রাণও দিতে হয়েছে।
 
সোমবার দুপুরে সোয়া কোটি টাকা ব্যয়ে জেলার গৌরনদী মডেল থানার নবনির্মিত সার্ভিস ডেলিভারী সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. হুমায়ুন কবির-পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন, ইউএনডিপির পুলিশ সংষ্কার কর্মসূচীর বিশেষজ্ঞ ভয়চেক কপ্রোভিচ, রোজিয়া খন্দকার ইভা।

খবর বাসসের।