সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ০২:০০

সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে কবুতর চুরির আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। সিলেটের নিহত রাজনের মতো হাত-পা বেঁধে লোহার রড দিয়ে ওই দুই শিশুর উপর নির্যাতন চালানো হয়। সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকায় সোমবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চালানো হয় এ বর্বর নির্যাতন।

পরে রাত ১টায় দুই শিশুর অভিভাবক খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে হাসপাতালে উত্সুক জনতা ভিড় করে এবং কঠোর প্রতিবাদ জানায়। আহত শিশুরা হলো-শুক্কুর আলীর ছেলে সিমন (১০) তার খালাতো ভাই ইমন (১২)। এরমধ্যে সিমনের অবস্থা গুরুতর। তার ডান পা রড দিয়ে পিটিয়ে ভেঙ্গে দেয়া হয়েছে।

এদিকে পাষণ্ড সাবু ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ।