আজ থেকে যাত্রা শুরু করল নতুন ই-কমার্স ফ্যাশন সাইট জুমজুম ডট কম। বাংলাদেশের সেরা দশ স্টার্ট আপ হিসেবে টেক ইন এশিয়ার স্বীকৃতি লাভ করা জুমজুম ডটকম ই-কমার্স ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে।
কারণ বাংলাদেশের প্রথম ফ্যাশন লাইফ স্টাইল ই-কমার্স সাইট হিসেবে ব্যবসা শুরু করছে জুমজুম। বাংলাদেশের বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের পোশাক পাওয়া যাবে এই ই-কমার্স সাইটটিতে। হাল ফ্যাশন পণ্য ছাড়াও বাংলাদেশের চিরচেনা পোশাক সামগ্রীও পাওয়া যাবে সাইটটিতে।
জুমজুম সম্পর্কে সাইটটির সহ প্রতিষ্ঠাতা এবং সহ প্রধান নির্বাহী রাফি মুস্তাফা জানান, ‘আমাদের প্রথম লক্ষ্য থাকবে ই-কমার্স মার্কেটকে সবার সামনে তুলে ধরা। প্রত্যেকটি অনলাইন সাইটই নিজেদের আলাদা বৈশিষ্ট্য নিয়ে হাজির হচ্ছে। জুমজুমও তেমনি নিজস্ব কিছু করার চেষ্টা করে যাচ্ছে।ই-কমার্স ইন্ডাস্ট্রির জন্য যেটা খুবই ভাল লক্ষণ’।
বেশ কয়েক বছর ধরেই ই-কমার্স ব্যবসায় দারুণ সময় যাচ্ছে বাংলাদেশের।বাংলাদেশে এখন ৩৩ মিলিয়ন সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। পরিসংখ্যান বলছে এ বছরেই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আরও ১৬% বেড়েছে।
সেই ক্রমবর্ধমান ইন্টারনেট ব্যবহারকারীদের কথা উল্লেখ করেই রাফি বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষদের জন্য অনলাইনে শপিংকে আরও জনপ্রিয় করতে চাই। আমরা ই-কমার্স সাইটের মধ্যে সর্বপ্রথম সাতদিনের মধ্যে পণ্য ফেরত দেয়ার পলিসিও চালু করেছি। এখন আমাদের সেবা চব্বিশ ঘণ্টা ধরে চালু রয়েছে যাতে ইন-স্টোর ক্রেডিট সিস্টেমও রয়েছে’।
জুমজুম এমন একটি প্লাট ফর্ম হতে যাচ্ছে যেখানে ডিজাইনাররা তাদের মানসম্মত পণ্য তৈরি করে বিক্রি করতে পারবে। কারণ এখানে কোয়ালিটি চেক প্রসেসের মাধ্যমে সেরা পণ্যটিই বিক্রির জন্য সাইটে রাখা হয়। ‘ফাস্ট ফ্যাশন’ থিম নিয়ে যাত্রা শুরু করা জুমজুম ডট কমের নিজস্ব স্টোরেজ এবং দ্রুত পণ্য পৌঁছে দিতে সাপ্লাই চেন ব্যবস্থা রয়েছে।
জুমজুম সবসময়ই প্রত্যেকের নিজস্ব স্টাইলের প্রতি গুরুত্ব দেয়। তাই ‘ওন ইয়োর লুক’ ট্যাগ লাইন নিয়ে জুমজুম গ্রাহকদের নিজস্ব ফ্যাশানকেই রাখছে সবার উপরে।
জুমজুমের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাইটটির ইনভেস্টর রিলেশন ম্যানেজার সামাদ মিরালি বলেন, ‘এখন আমরা নিজেদের ফান্ড নিয়েই কাজ করে যাচ্ছি, তবে পাঁচ ছয় মাসের মধ্যে আমরা ফান্ড বাড়ানোর পরিকল্পনা করছি। আমাদের প্রাথমিক পরিকল্পনার মধ্যে রয়েছে এশিয়ার বিনিয়োগকারীদের আকৃষ্ট করা। কয়েক বছরের মধ্যে জুমজুমকে সবচেয়ে বড় ই-কমার্স সাইট হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করছি আমরা’।
