‘দুঃস্থদের সহযোগিতা বিত্তবানদের এগিয়ে আসতে হবে’

আপডেট : ১৭ জুলাই ২০১৫, ১৮:৪৮
 
‘প্রকৃত প্রতিবন্ধীদের কার্ড প্রদান নিশ্চিতসহ সরকারের ত্রাণসামগ্রী, ভাতা ও অর্থিক সাহায্য সঠিকভাবে দরিদ্রদের মাঝে বিতরণ করার দায়িত্ব সংশ্লিষ্ট সকলের। দুঃস্থদের সহযোগিতার জন্য স্থানীয় বিত্তবানদের এগিয়ে আসতে হবে।’
 
শুক্রবার ঈশ্বরদী উপজেলার পাকশীর জিগাতলা চররূপপুর গ্রামে প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি কার্যালয়ে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
সমিতির সভাপতি প্রতিবন্ধী ছানোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রশীদুল্লাহ, ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুকুল কুমার মৈত্র, থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।