বরিশালে ঈদের জামাত অনুষ্ঠিত

আপডেট : ১৮ জুলাই ২০১৫, ১৪:০৯
বরিশালে ঈদের প্রধান জামাত কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে। জামাতে সিটি মেয়র আহসান হাবিব কামাল, সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় কমিশনার গাউস, জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আফজালুল সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতা এবং এবং বিপুল সংখ্যক সাধারন মুসল্লি এখানে ঈদের জামাত আদায় করেন। জামায়াত শেষে নেতৃবৃন্দ বরিশালবাসীকে ঈদ শুভেচ্ছা জানান।
 
নগরীতে দু’টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামায়াত সকাল সাড়ে ৮ টায় ও দ্বিতীয় জামায়াত সকাল ১০টায়, জামে এবায়েদুল্লাহ মসজিদে প্রথম জামায়াত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামায়াত সকাল ১০ টায়, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামায়াত সকাল সাড়ে ৮ টায় ও দ্বিতীয় জামায়াত সকাল সাড়ে ৯ টায়, বায়তুল মোকাররম জামে মসজিদে প্রথম জামায়াত সকাল ৯ টায় ও দ্বিতীয় জামায়াত সকাল সাড়ে ১০ টায়, সাগরদী মাদ্রাসা ময়দানে প্রথম জামায়াত সকাল ৮ টায় ও দ্বিতীয় জামায়াত সকাল ৮ টা ৪৫ মিনিটে, হদুয়া দরবার শরীফে প্রথম জামায়াত সকাল সাড়ে ৮ টায় ও দ্বিতীয় জামায়াত সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হয়।
 
নগরীর বাইরে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা ময়দানে সকাল ৯টায়।
 
সেখানে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন চরমোনাইর পীর সাহেব আমিরুল মুজাহিদীন হযরত মাওলানা সৈয়দ মো. রেজাউল করিম। ছারছীনা দরবার শরীফে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর মসজিদগুলোর মধ্যে সকাল সাড়ে ৮ টায় জেল গেট জামে মসজিদ, গোরস্থান ঈদগাহ মাঠ, ফকির বাড়ি জামে মসজিদ, হরিনাফুলিয়া মাদ্রাসা ময়দান ও কাউনিয়া এর্শাদুল উলুম জামে মসজিদ, সোলেমানিয়া জামে মসজিদ, মেডিকেল জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ কালীজিরা, নথুল্লাবাদ মাদ্রাসা মসজিদ, নূরিয়া স্কুল ঈদগাহ ময়দান, কালুশাহ সড়ক জামে মসজিদ, ওয়াফদা জামে মসজিদ, সাগরদী বাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় বরিশাল ল’কলেজ জামে মসজিদ, পোর্ট রোড জামে মসজিদ, ব্রাউন্ড কম্পাউন্ড জামে মসজিদ, গুটিয়া জামে মসজিদ, হাট খোলা জামে মসজিদ, নেছারাবাদ দরবার ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।