টাঙ্গাইলে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত ১৫

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২২:৪০

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেন। এ সময় বাসাইল বাসস্ট্যান্ডে একটি মিছিল বের করে। মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ১৫ জন আহত হয়েছে। আহতদের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর বাসাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রার্থী হাজী মতিয়ার রহমান গাউস অভিযোগ করে বলেন, কাজী অলিদের নেতৃত্বে তার সমর্থকরা আমাদের ওপর হামলা করে। এ সময় আমার ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিতভাবে হামলা করে তার সমর্থকরা। পাশেই উপজেলা আওয়ামী লীগের অফিসেও হামলা করে। তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসহ অফিস ভাঙচুর করে। এ ঘটনায় আমাদের ১০ জন নেতাকর্মী আহত হয়।