নড়াইলে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে শিশুসহ একই পরিবারের দুইজন নিহত হয়েছে। নিহতরা হলো- জেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের কাইয়ুম শরীফের স্ত্রী সাহেদা বেগম (৪০) ও তার ভাশুরের মেয়ে আনিকা (৬)।
শনিবার বিকেলে নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়ায় সড়কের আক্রামের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নড়াগাতি থানার ওসি এমএ জলিল ইজিবাইক পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
