মিরপুরে বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৯ জুলাই ২০১৫, ১৪:১৩
রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
রবিবার দুপুর ১২টার দিকে লাশ দুইটি উদ্ধার করে মিরপুর মডেল থানা পুলিশ। 
 
জানা গেছে, স্বামীর নাম ফরহাদ (২৫) ‍এবং স্ত্রী রুপালী (২০)। সাত মাস আগে তাদের বিয়ে হয়। তাদের দুই জনের বাড়িই ব্রাহ্মণবাড়িয়া জেলায়। 
 
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নওশের  জানান, মিরপুর-১০ নম্বরের রাব্বানী হোটেলের পেছনে ৫ নাম্বর লেনের ১নং বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মিরপুর-১০ নম্বরের ওই বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তা জানা যায়নি। 
 
তিনি বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। লাশ সুরতহালের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে।