বিএনপি সরকারের জন্য অস্বস্তির কোনো কারণ নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল ফুটওভার ব্রিজ উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি কখনো ভাঙে তার জন্য দলের কোন্দল-কলহ দায়ী, সরকার স্বস্তিতে দেশ চালাচ্ছে, বিএনপি সরকারের জন্য অস্বস্তির কোন কারণ নয়।
তিনি বলেন, ঈদের সময় মনিটর টিমের ইঞ্জিনিয়াররা তাদের স্টেশনে থাকার কথা, যেখানে যেখানে অবহেলা, গাফলতি হবে সেসব জায়গায় ব্যবস্থা নেয়া হবে।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জালাল সাইফুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
