চট্টগ্রাম নগরে বায়েজিদ বোস্তামী এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বাড়িগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সোমবার বেলা ১১টায় এই অভিযান শুরু হয়েছে।
উচ্ছেদ অভিযান পরিচালনাকারী ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার আফজাল হোসেন জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরিয়ে প্রাথমিকভাবে একটি স্কুলে আশ্রয় দেয়া হচ্ছে।
শনিবার রাতে টানা বৃষ্টিতে পাহাড় ও দেয়ালধসে পাঁচ শিশুসহ ছয়জনের মৃত্যুর পর সোমবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হলো।
