গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২০ জুলাই ২০১৫, ১৫:১৬
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার উপজেলায় দরবস্ত ইউনিয়নের কোমরপুর বৈঠাখালি গ্রামের ইউক্যালিপটাস গাছের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বলেন, সকালে বাগানে ঐ যুবকের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খথবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
তিনি আরো জানান, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তার পড়নে নেভি-ব্লু রঙের জিন্স প্যান্ট ও গায়ে সাদা শার্ট ছিল।