পোরশায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০১৫, ১৭:৫৬
জেলার পোরশা উপজেলা ঘেঁষা পুনর্ভবা নদীতে ডুবে মতিউর রহমান (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মতিউর রহমান উপজেলার নিতপুর পুরাতন পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
 
নিতপুর বাজারে পাশ দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদীতে রবিবার সন্ধ্যায় মতিউর গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে স্রোতের টানে সে নদীর পানিতে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা সোমবার দুপুরে ওই এলাকা থেকে দেড়কিলোমিটার দূরে মতিউরের ভেঁসে থাকা মৃতদেহ দেখতে পায়।
 
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন কামাল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, থানায় ইউডি মামলার প্রক্রিয়া চলছে।