ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
জানা গেছে, সোমবার বিকাল পৌনে পাঁচটার দিকে জেলার ত্রিশাল উপজেলাধীন ওই মহাসড়কে রাঘামারা নামক স্থানে একটি প্রাইভেটকার ইউর্টান করছিল। এ সময় ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারটির তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত প্রাইভেটকারের চালকসহ দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ কন্টোল রুম থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
