কামরাঙ্গীরচরের টেকেরহাটি এলাকায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর (১৬) রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে টেকেরহাটির ওয়াজউদ্দিন স্কুল সংলগ্ন রাস্তায় মেয়েটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, পথেই তার মৃত্যু হয়েছে।
অজ্ঞাতপরিচয় ঐ তরুণীকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দা শাহানাজ। তিনি হাসপাতালে বলেন, রাস্তায় পড়ে থাকতে দেখে মনে হয়েছিল মেয়েটি বেঁচে আছে। তখন তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। কিন্তু মেয়েটি কে, কোথা থেকে এসেছে তা জানা নেই বলে দাবি করেন শাহনাজ।
